1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ভোট চুরি হতে পারে, কেন্দ্র পাহারা দিন: ফখরুল

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে, তাই বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে পাহারায় থাকতে হবে জনগণকে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি ভাতা দেয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুঃশাসন ও দুনীতি প্রতিরোধে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা, মাতৃহগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী, কাজিপাড়ায় গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আল মামুন প্রমুখ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft