1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির ভরাডুবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

ভারতে ‘সেমিফাইনাল’ নামে পরিচিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। পাঁচটির মধ্যে চারটিতে প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি কেন্দ্রে ক্ষমতাসীন দলটি। কেবল মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এ ফলাফলকে মোদির জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা।

মধ্য প্রদেশে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে। সবশেষ খবরে কংগ্রেসে আসন ১১৩টি। অন্যদিকে বিজেপির ১০৬ আসন। সরকার গঠন করতে প্রয়োজন ১১৬ আসন।

‘মোদি ম্যাজিক’ সবচেয়ে বেশি মার খেয়েছে বিজেপির দূর্গ বলে খ্যাত রাজস্থান ও ছত্তিশগড়ে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে মাত্র ১৪টি আসন পেয়েছে বিজেপি। ৬৬ আসন পেয়ে এখানে এগিয়ে আছে কংগ্রেস। রাজস্থানে বিজেপির আসন ৭৩টি। ১০১ আসন পেয়ে এখানেও সরকার গঠন করবে কংগ্রেস।

তেলেঙ্গানা ও মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। এ দুটি রাজ্যে ‍দ্বিতীয় অবস্থানে রয়েছে কংগ্রেস। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ হয়। সমস্ত রাজ্যে ভোটগণনা শেষে ফল প্রকাশের দিন ঠিক করা হয়েছে ১১ ডিসেম্বর।

২০১৯ সালের মাঝামাঝিতে ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা। বিশ্লেষকরা বলছেন এ নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটলে তার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনেও। খবর এনডিটিভির।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft