1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

এরশাদের নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) আত্মপ্রকাশ হয়েছে।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন এ রাজনৈতিক জোটের ঘোষণা দেন এরশাদ।

জোটে রয়েছে আল্লামা এমএম মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বাধীন জাতীয় ইসলামী মহাজোট এবং সেকান্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট।

এরশাদ বলেন, ‘দেশ ও জাতির প্রয়োজনে এবং আধুনিক বাংলাদেশ গড়তে আজ একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিচ্ছি। অনেকে আমার আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে এগিয়ে এসেছেন। জোট গঠনের পর আরো কেউ অন্তর্ভুক্ত হতে চাইলে বিবেচনা করা হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, তিনি ছাড়াও ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এমএ মান্নান, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক এবং বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান সেকান্দার আলী মনি নতুন জোটের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। সূত্রঃ এবিনিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!