1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

৫৮টি ওয়েবসাইট বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

৫৮টি নিউজপোর্টাল ও ওয়েবসাইট বন্ধের যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত নির্দেশনা দেশের আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কোম্পানিগুলোকে ই-মেইল বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, ‘ওয়েবসাইটগুলো ব্লক করার যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা বাতিল করে দ্রুততার সঙ্গে সাইটগুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে।’

এ বিষয়ে বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) জাকির হোসেন গনমাধমকে বলেন, ‘রোববার যে সাইটগুলো ব্লক করা হয়েছিল, সেগুলো রিলিজ করে দেয়া হয়েছে। আশা করি, এখন আর সাইটগুলো দেখতে কোনো সমস্যা হবে না।’

এর আগে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানিয়েছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে রোববার থেকে তারা ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধ করে দেন।

সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ইমদাদুল হক বলেন, ‘বিটিআরসি সন্ধ্যায় একটি ই-মেইল করেছে। এতে বন্ধ ৫৮টি ওয়েবসাইট খুলে দেয়ার নির্দেশনা রয়েছে। আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এসব ওয়েবসাইট দেখতে সমস্যা হতে পারে। তবে শিগগিরই সবাই আগের মতো ব্রাউজ করতে পারবেন।’

যোগাযোগ করা হলে একাধিক আইআইজি কোম্পানির কর্তা ব্যক্তিরাও জানান, তারা বিটিআরসি’র নতুন নির্দেশনা পেয়েছেন। বন্ধ করা ওয়েবসাইট ও লিংকগুলো খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft