1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।

সোমবার ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আগামী ১২ ডিসেম্বর বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর ২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন। পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ জন।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর দেশজুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি প্রথমে ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করলেও রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ১ সপ্তাহ পিছিয়ে ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

এবার নির্বাচনে বৃহৎ দুই রাজনৈতিক জোট অংশ নিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে মহাজোট ও বিপরীত দিকে রয়েছে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft