1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

গাইবান্ধায় মানবাধিকার দিবসে আদিবাসী -দলিতদের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলে গতকাল সোমবার গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকায় আজ সোমবার মানববন্ধন এবং পরে স্থানীয় প্রেসকাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কর্মী ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী- অ্যাডাভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা প্রেস কাব সভাপতি কেএম রেজাউল হক, প্রেস কাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, নারী নেত্রী আফরোজা বেগম লুপু, বেসরকারি সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, কোষাধ্য মাসুদ হাসান লিচু, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, অঞ্জলী রাণী দেবী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, দলিত নেতা খিলন রবিদাস প্রমুখ।

বক্তারা বলেন, অতীতে বাংলাদেশের প্রায় সকল নির্বাচনে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবার যাতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর কোন ধরণের হামলার ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকল মানুষকে সজাগ থাকার আহবান জানানো হয়। আদিবাসী মানুষদের জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে নাগরিক সমাজ, মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, নারীরা সমাজের বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। আদিবাসী ও দলিত নারীরা দ্বিগুন নির্যাতিত হচ্ছে এক নারী হওয়ার কারণে অন্যটি দলিত জনগোষ্ঠীর মানুষ হিসেবে। তাই বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে।
হিউম্যান রাইটস প্রোগ্রাম, ইউএনডিপি’র এর সহযোগিতায় বেসরকারি সংগঠন অবলম্বনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft