1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

ঐক্যফ্রন্টকে ১৫ আসন দিল বিএনপি

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ২৫ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও কর্নেল অলি আহমেদের এলডিপিকে ১৫টি আসন দিয়েছে বিএনপি।

শনিবার (৮ ডিসেম্বর) বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।

জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আবদুর রব, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরীয়তপুর-১ আসনে নূরুল ইসলাম।

কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন। তবে তার নাম ঘোষণা করা হয়নি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কেএম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

এলডিপির অলি আহমেদ ধানের শীষে হয়ে লড়বেন চট্টগ্রাম-১৪ আসন থেকে। এ ছাড়া কুমিল্লা-৭ আসনে রেদুয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলমও ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ ধানের শীষের হয়ে লড়বেন।

এলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম বলেন, আমাদের ৫ আসন দিলেও আরও দুটি আসনের জন্য আমরা আলোচনা করছি।

এ ছাড়াও দলটি ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টিকে একটি আসন দেয়া হয়েছে।

চট্টগ্রাম-৫ আসন থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ধানের শীষে লড়বেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft