1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

সাংবাদিকদের হুমকি দিচ্ছে আ’লীগ: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৭৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্যরা নিয়মিত ইসিতে যাতায়াত করে সেখানে কর্তব্যরত সাংবাদিকদের হুমকি-ধামকি দেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছে অভিযোগ করে রিজভী বলেন, সাংবাদিকদের প্রশ্ন পছন্দ না হলে তাদের রাজনৈতিক দলের কর্মী বলে ট্যাগ দিয়েছেন। শুধু তাই নয়, সাংবাদিকদের লিস্ট করে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আগামী রোববার রাতে এইচ টি ইমামের বাসায় ইসি বিটে কর্মরত সাংবাদিকদের ডাকা হয়েছে। মতবিনিমরের নামে মূলত গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কৌশল নিয়েছেন এইচ টি ইমাম। এমনিতে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নির্বাচন কমিশন কঠোর বিধিমালা জারি করেছে, তাতেও আশ্বস্ত না হতে পেরে এখন গণমাধ্যমকে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রণ করতে তারা মরিয়া হয়ে উঠেছে৷

খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না দাবি করে রিজভী বলেন, আসন্ন নির্বাচনে খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্যই তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। রিটার্নিং অফিসাররা আইন বহির্ভূতভাবে, অন্যায়ভাবে বিএনপি চেয়ারপার্সনের তিনটি মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা সরকারের ষড়যন্ত্রেরই অংশ। তিনটি আসনে তার পক্ষে আপিল করা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চললে দেশনেত্রী প্রার্থিতা ফিরে পাবেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সারা দেশে গ্রেফতার ও মিথ্যা মামলার হিড়িকে নেতাকর্মীদের জীবন বিপন্ন ও বিপর্যস্ত। কোনো মামলা ছাড়াই অনেককে গ্রেফতার করা হচ্ছে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে।

নির্বাচন কশিমনের উদ্দেশে রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ পুলিশ ও জনপ্রশাসনের সব অপতৎপরতা নিয়ন্ত্রণ করুন। ক্রসফায়ার, গুম, খুন, গ্রেফতার, মিথ্যা মামলা, দমন, নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ নিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft