
নানা নাটকীয়তা শেষে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি এবং ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফেরত পেলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শনিবার নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে ইসি থেকে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
টেলিফোন বিল বকেয়া ও ঋণখেলাপি হওয়ায় ঢাকা-৯ আসনে ধানের শীষের টিকিট পাওয়া মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন তিনি।
শনিবার নির্বাচন কমিশন তার আপিল আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে তার বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ তুলে ইসিতে আপিল করা হয়। ইসি ঋণসংক্রান্ত মূল নথি তলব করে এ রায় দেয়।