1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে । আজ ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আখের ডোঙ্গা প্রাঙ্গনে অনাড়ম্বর দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে এ বছরের মাড়াই মৌসুমের সূচনা করা হয়। দোয়া মাহফিলের পর প্রবীণ আখচাষী জিন্নাত আলী প্রধান ও একজন প্রবীণ শ্রমিক গোলাম মোস্তফার নেতৃত্বে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে এ মাড়াই মৌসুমের উদ্বোধন ঘোষনা করা হয়।

অর্ধ শতাব্দীর প্রাচীন রংপুর চিনিকলে চলতি মৌসুমে চিনিকলের নিজস্ব খামার ছাড়াও আটটি সাবজোনের আওতাধীন ৫ হাজার ৭শ’ ৮০ একর জমিতে উৎপাদিত ৮০ হাজার মেট্রিক টন আখ ৫০ দিনে বিরামহীনভাবে আখ মাড়াই করে শতকরা ৭ হারে আহরণ করে ৫ হাজার ৬শ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সুষ্ঠুভাবে চলতি আখ মাড়াই মৌসুম পরিচালনার জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন আকন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft