1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

নিখোঁজ স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান নিখোঁজের চার মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এই অবস্থায় তার খোঁজ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন হাসিনুরের স্ত্রী শামীমা আখতার।

শুক্রবার সকালে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

শামীমা আখতার বলেন, আমার স্বামী সম্পূর্ণ একজন দেশপ্রেমিক মানুষ, তিনি সততা ও নিষ্ঠার সাথে ২৮ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দেশের প্রতি অবদানের জন্য তিনি বীর প্রতিক, বিপিএম, বাংলাদেশ রাইফেলস পদক পেয়েছেন।

আমার স্বামীকে গত ৮ আগস্ট রাত ১০টা ২০ মিনিটে দুটি মাইক্রোবাসে করে আনুমানিক ১৪/১৫ জন লোক মিলে মিরপুরের ডিওএইচএস থেকে উঠিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যারা তাকে উঠিয়ে নিয়ে গেছে তারা সাদা পোশাক পরিহিত ছিলেন। আমি ৯ আগস্ট পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৬৪২) করি।

তিনি আরো বলেন, চার মাস পার হয়ে যাচ্ছে, আমার স্বামীকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমি এবং আমার পরিবার তাকে ছাড়া অসহায়। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেষ আশ্রয়স্থল হিসেবে আবেদন করছি, তিনি যেন আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

শামীমা আখতার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার স্বামী একজন সম্পূর্ণ দেশপ্রেমিক নাগরিক। তার মানসিক অবস্থা খুবই বিপর্যস্ত। আমি জানি, স্বজন হারানোর বেদনা আপনার (প্রধানমন্ত্রী) মতো কেউ বুঝবেন না। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অনুকম্পা কামনা করছি। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, কোনো কিছুর সাথে জড়িত নন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সহায়তা করুন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft