1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

পলাশবাড়ীর চিহ্নিত তিন মাদক ব্যবসায়িকে ৪৭৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা ডিবি পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৭৭ পিস ইয়াবাসহ পলাশবাড়ী সদরের চিহ্নিত ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।

৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি অনুমানিক ৯ টা ৩০ মিনিট হতে ১০ টা ৪০ পর্যন্ত সময়ে পৃথক তিনটি বিশেষ অভিযানে এ মাদক ব্যবসায়িদের গ্রেফতার করে। গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের রংপুর টু ঢাকা গামী রোডস্থ দক্ষিণ বাস ষ্ট্যান্ড এলাকা হইতে ৪ টি মাদক মামলা আসামী ১। সাইদুল ইসলাম (৩১) কে ৩২ হাজর ১ শত টাকা মুল্যের ১০৭ পিস ইয়াবাসহ,একই রাত্রি অনুমানিক ৯ টা ৫৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী দ্বিতীয় অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর মৌজাস্থ গাইবান্ধা টু পলাশবাড়ী রোডস্থ পাকা রাস্তার উপর হইতে ৫ টি মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ি আহাদ মন্ডল (২৫) কে ৬৪ হাজর ৫শত টাকা মুল্যের ২১৫ পিস ইয়াবা সহ ২। আহাদ মন্ডল (২৫) এছাড়াও একই রাত্রি অনুমানিক ১০ টা ৪০ মিনিটের সময় ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে তৃতীয় অভিযানে পলাশবাড়ী উপজেলার সদরে মহেশপুর সাকিনস্থ ঢাকা টু রংপুর মহাসড়কের সংলগ্ন মহেশপুর গামী কাঁচা রাস্তার উপর হইতে চিহ্নিত মাদক ব্যবসায়ি ৩। মিজানুর রহমান (৩১) কে ৪৬ হাজার ৫ শত টাকা মুল্যের ১৫৫ পিস ইয়াবা সহ আটক করে।

প্রথম অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি সাইদুল ইসলাম (৩১) পলাশবাড়ী সদরের নুনিয়াগাড়ী গ্রামের ভোলা শেখের ছেলে। দ্বিতীয় অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি আহাদ মন্ডল (২৫) একই উপজেলা সদরের জামালপুর গ্রামের মোজ্জাম্মেল মন্ডলের ছেলে। তৃতীয় অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মিজানুর রহমান (৩১) একই উপজেলার মহেশপুর গ্রামেরর গোলাম মোস্তফার ছেলে।

এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, চিহ্নিত তিন মাদক ব্যবসায়ির নিকট হতে উদ্ধারকৃত ইয়াবার মুল্য ১ লক্ষ্য ৪৩ হাজার ১ শত টাকা। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft