1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

জাপান উপকূলে মার্কিন বিমানের সংঘর্ষ, নিখোঁজ ৫ মেরিন সেনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে আমেরিকার দুটি বিমানের সংঘর্ষে অন্তত ৫ মেরিন সেনা নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার একটি রিফুয়েলিং বিমান ও একটি জঙ্গিবিমানের মধ্যে সংঘর্ষে ওই ৫ সেনা নিখোঁজ হয়। বিমান দুটি সাগরের বুকে ভেঙে পড়েছে বলে জাপান ও আমেরিকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুর্ঘটনার কবলে পড়া সাত মেরিন সেনার মধ্যে দুজনকে পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত এফ/এ-১৮ হর্নেট বিমান এবং কেসি-১৩০ হারকিউলেস বিমানের আরোহী ছিলেন তারা। উদ্ধার করা এক সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে তবে দ্বিতীয় জনের বিষয়ে বিস্তারিত কিছু বলে নি জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় বুধরাত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমান দুর্ঘটনার পর ছয়টি হেলিকপ্টার ও তিনটি জাহাজ অনুসন্ধান তৎপরতায় যোগ দেয়। বিমান দুর্ঘটনার বিষয়ে জাপান ও আমেরিকা পরস্পরের মধ্যে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে বলে জানিয়েছেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইয়োয়াইয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft