1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

ইরানে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চবাহারে পুলিশ সদর দপ্তরের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।

সন্ত্রাসীরা দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুসিস্তান প্রদেশের চবাহার শহরে পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার সকালে বোমা ভর্তি একটি গাড়ির মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণ নেয়ায় সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় বলে প্রদেশটির গভর্নর আহমেদ আলী মোয়াহেবেতি জানিয়েছেন।

এদিকে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিক্ষিপ্তভাবে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

গভর্নর মোয়াহেবেতি জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া এ হামলায় বহু বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থানে ফিরে গেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখন পরিস্থিতির প্রতি কড়া নজর রাখছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft