1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

যুবরাজের দুই সহযোগীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই সৌদি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটর। তারা দুজনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

বুধবার ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আল আসিরি এবং সৌদ আল কাহতানি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটের ভেতরে জামাল খাসোগিকে হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। খবর রয়টার্স’র।

তুরস্কের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, চিফ প্রসিকিউটরের এ পদক্ষেপের মাধ্যমে আঙ্কারারা এই মনোভাব ফুটে উঠেছে যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না।

এছাড়া, আরও বহু ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরব যে পাঁচজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আটক করেছে তাদের মধ্যে দেশটির গোয়েন্দা শাখার উপপ্রধান আহমেদ আল আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মিডিয়া উপদেষ্টা কাহাতানি রয়েছেন।

কাহাতানি এর আগে খাসোগিকে স্বদেশে ফিরিয়ে নিতে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা করেছিল এবং এমনকি তাকে সরকারের উচ্চ পর্যায়ের চাকরি দেয়ার লোভ দেখিয়ে সৌদি আরবে ফেরত নিতে চেয়েছিল। তবে আমেরিকার ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগি কাহাতানির এসব প্রস্তাবকে নিজের জন্য ফাঁদ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছিলেন।

প্রসঙ্গত, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খুন হন খাসোগি। সৌদি আরব এ হত্যার কথা স্বীকার করেছে। যদিও খাসোগির মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে সৌদি আরবও কিছু বলছে না। খাসোগি হত্যায় জড়িত সন্দেহে ১৮ সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ এনে মৃত্যুদণ্ড দাবি করেছেন সৌদি প্রসিকিউটর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft