1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ মে, ২০১৭
  • ৮৩ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারের বাপ-দাদার ১৮৪২.৩৩ একর পৈত্রিক সম্পত্তি উদ্ধার দাবীতে আদিবাসী বাঙ্গালী ও ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির যৌথ আয়োজনে ৭ মে রোববার এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁওতাল জনগোষ্ঠী আদিবাসী বাঙ্গালীরা বাপ-দাদার জমি ফেরত ও সম্প্রতি ঘটে যাওয়া ইক্ষু খামারে অবৈধ বসবাসকারী সাঁওতালদের উচ্ছেদ, অগ্নি-সংযোগ, শ্যামল হুমবম, মঙ্গল মার্ডি, রমেশ টুডুকে হত্যার বিচারের দাবীতে উপজেলার সাপমাড়া ইউনিয়নের কাটা মোড় নামক স্থান থেকে চারা বটগাছ পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় সাবেহগঞ্জ ইক্ষু খামারের জমি উদ্ধারে সাঁওতাল জনগোষ্ঠী আদিবাসী বাঙ্গালীরা লাল পতাকা, তীরধনুক, লাঠি সোটা, ঢোল হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যে কোন মূল্যে বাপ-দাদার জমি ফেরৎ দিতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের ভাইদের যারা হত্যা করেছে, আমাদের বাড়ী-ঘরে যারা অগ্নিসংযোগ, লুটপাট করেছে তাদের বিচার ও শাস্তি দাবীসহ যতদিন জমি ফেরৎ না পাই ততদিন পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!