1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারেক (৩০) নামে এক জলদস্যু নিহত হয়েছেন। বুধবার উপজেলার মগনামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরং এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। তারেক কুতুবদীয়া কুখ্যাত জলদস্যু দল দিদার বাহিনীর প্রধান দিদারের প্রধান সহযোগী বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঘটনাটি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কয়েকদিন আগে দিদার বাহিনী বঙ্গোপসাগর থেকে কয়েকটি মাছ ধরার নৌকাসহ মাঝিদের অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ নিয়ে দু’পক্ষের মধ্যে দেন দরবার চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তারেকসহ একদল জলদস্যু মুক্তিপণের টাকা নিতে মগনামায় আসে।

গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে জলদস্যুরা উপস্থিতি টের পেয়েই র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় দলের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

একপর্যয়ে জলদস্যুবাহিনী পিছু হটলে র‌্যাব ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা ও চার রাউন্ড ব্যবহৃত কার্তুজ এবং জলদস্যু তারেকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তারেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু। তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, ডাকাতিসহ মোট পাঁচটি মামমলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft