1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

আইনানুগ ও নিরপেক্ষভাবে আপিল নিষ্পত্তি করা হবে: মাহবুব তালুকদার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আগ্রহীদের আপিল নিরপেক্ষভাবে নিষ্পত্তি করবে জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘যারা আপিল করেছেন তাদের আপিল আইনানুগ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা হবে।’

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্ত্বরে আপিল নেওয়া বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আপিলে প্রার্থীরা ন্যায়বিচার পাবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আসলে আপেক্ষিক বিষয়। এটা একেক জনের কাছে একেক রকম। তবে সকল প্রার্থীর যুক্তি-তর্ক শুনেই আপিলের সিদ্ধান্ত দেবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়নপ্রত্যাশীরা দ্বিতীয় দিনের মত আপিল করছেন। আপিল গ্রহণের দ্বিতীয় দিনে আপিল গ্রহণের জন্য ৮টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা হয়েছে। প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিরা কমিশন চত্ত্বরের বুথে আপিল দায়ের করছেন।

এর আগে সোমবার সারাদিনে আপিল করেন ৮৪ জন। বুধবার আপিল কার্যক্রম শেষ করে ইসি বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আপিলগুলোর শুনানি করবে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আগারগাঁওয়ের
নির্বাচন ভবনে এ শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারা দেশে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাচাইয়ে সারাদেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft