1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

প্রতিটি আপিলই মেরিট অনুযায়ী দেখবে ইসি: মাহবুব তালুকদার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের যারা আপিল করছেন তাদের প্রতিটি কেস (আপিল) মেরিট অনুযায়ী দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, ‘মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। শুনানিতে আমরা যা কিছু করব, তা আইনানুগভাবেই করতে হবে। প্রতিটি কেস মেরিট অনুযায়ী দেখা হবে। কমিশন সব ব্যাপারেই একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’ খবর বাসসের।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল দাখিল কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

২ ডিসেম্বর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ ডিসেম্বর আপিল দায়েরের শেষ সময়। ৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে ইসি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘নিরপেক্ষতা আপেক্ষিক। কোন কোন ক্ষেত্রে একজন সাজাপ্রাপ্ত হন, পরে আবার তিনি খালাসও পান। সেক্ষেত্রে আমি বলব, ন্যায়বিচার বিষয়টি পুরোপুরি আপেক্ষিক।’

উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কি না এবং আপিলে কমিশন নিরপেক্ষতার পরিচয় দেবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা আপিল করেছেন বা করছেন, শুনানিতে তারা তাদের তথ্যগুলো উপস্থাপন করবেন। এ বিষয়ে ব্যক্তিগত কোন অভিমত নেই।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ আছে কি নেই, যদি দুই পক্ষই (আওয়ামী ও বিএনপি) অভিযোগ করে, আমরা এখন কী বলব? নির্বাচনী পরিবেশ আছে কি নেই সে বিষয়ে আলাপ-আলোচনা করে দেখতে পারি। এই মুহূর্তে আমি কোনো কিছু বলার জন্য প্রস্তুত নই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft