
রংপুর-৬, পীরগঞ্জ-২৪ একাদশ জাতীয় সংসদীয় আসনের মধ্যে ভিআইপি আসন হিসেবে পরিচিত রংপুর-৬ পীরগঞ্জে আসনটি, প্রাথমিক ভাবে মনোনয়ন পত্র ৮জন মনোনয়ন দাখিল করেছেন। রবিবার মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ইসলামী আন্দোলনের আলহাজ্ব বেলাল হোসেনের মনোনয়নপত্রটি অবৈধ হয়েছে বর্তমান চুড়ান্ত প্রার্থী সাতজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মানোনিয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ (নৌকা মার্কা), আওয়ামীলীগ থেকে ড. শিরীন শারমিন চৌধুরী এমপি (নৌকা মার্কা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনাব মোঃ সাইফুল ইসলাম (শীর্ষ মার্কা) বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি থেকে জনাব অধ্যাপক মোঃ কামরুজ্জামান (কাস্তে মার্কা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনাব মোঃ খলিলুর রহমান (শীর্ষ মার্কা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে জনাব মোঃ হুমায়ুন এজাজ লেভিন (আম মার্কা), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে এ জি এম মাসুদ সরকার মজনু (টেলিভিশন মার্কা)। আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭ জন প্রার্থী নিজ নিজ মার্কায় লড়বেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনিত প্রার্থী বিএনপির সাইফুল ইসলাম বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে কারাগারে রেখে আমরা দুঃখো বেদনা সাথে নিয়ে সমস্ত মামলা হামলা উপেক্ষা করে নির্বাচন রকতে যাচ্ছি। তাই আমরা মনেকরি গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠার করার জন্য জনগনের পক্ষে কাজ করে জাবো, তিনি আরো বলেন নির্বাচন সুষ্ঠ হলে পীরগঞ্জে থেকে ধানের শীর্ষে বিপুল ভোটে জয়ী হবে। ও অধ্যাপক মোঃ কামরুজ্জামান বলেন আমরা আশা করি যে কৃষক শ্রমিক মেহেনতি মানুষ এবারের নির্বাচনে কাস্তে মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে । কারণ একমাত্র কাস্তে মার্কার দল বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে কথা বলে, শোষণ, র্দুনীতি, লুঠপাট, অপরাজনীতি বন্ধের জন্য রাজপথের লড়াইয়ে শামিল আছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জন্য পার্টি রাজপথে লড়াই অব্যাহত রেখেছে । অপরারাপর রাজনৈতিক দল গুলো আওয়ামীলীগের মহাজোটে ও বিএনপির সাথে ঐক্যফ্রন্টে, শুধু মাত্র ক্ষমতার লড়াইয়ে লিপ্ত আছে, তাই আমরা মনেকরি গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, গণতান্ত্রিক বামজোট মনোনীত প্রার্থীর কাস্তে মার্কায় ভোট দিয়ে জনগণ জয়যুক্ত করবে ।