1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

রংপুর-৫ আসনে জামায়াত নেতা রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

রংপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাংগঠনিক আমির গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গোলাম রব্বানী করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

গোলাম রব্বানীর পক্ষে আইনজীবী ছিলেন এজেএম মোহাম্মদ আলী। শুনানিতে তাকে সহযোগিতা করেন আডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।

আদালত সূত্র জানায়, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করতে গেলে প্রস্তাবক ও আইনজীবীকে পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সৃষ্টি করে কালক্ষেপণ করতে থাকেন রিটার্নিং কর্মকর্তা। এক পর্যায়ে সময় উত্তীর্ণ অজুহাত দেখিয়ে মনোনয়ন গ্রহণ করা হয়নি। এ অবস্থায় শনিবার নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়।

কিন্তু নির্বাচন কমিশন থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না পাওয়ায় রোববার হাইকোর্টে রিট করা হয়। আজ এর শুনানি হল। এতে পক্ষে রায় দেন হাইকোর্ট।

উল্লেখ্য, জামায়াত নেতা গোলাম রব্বানী বিগত মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সহিংস আন্দোলনের নানা মামলায় তিনি সাড়ে ৪ বছর জেলে থাকেন। এরপর তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft