1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁও পীরগঞ্জে আ. লীগ প্রার্থীকে মনোনয়ন না দেয়ার খবরে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে মনোনয়ন দেয়া হবে না এমন খবরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভের সময় ইমদাদুল হকের পক্ষে মনোনয়ন চেয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করেন নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা ও রেলগেট মোড়ে অবস্থান করে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

তাদের এই বিক্ষোভের সময় পীরগঞ্জ পৌর এলাকার দোকানপাট বন্ধ রাখা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌরমেয়র কশিরুল আলম, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা আকতার পুতুল, আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, রেজওয়ানুল হক বিপ্লব, মোজাহারুল ইসলাম, কৃষ্ণমোহন রায়, বাদল চন্দ্র রায়, প্রফুল্ল চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা।

সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে আওয়ামী লীগে থেকে মনোনয়ন দেয়া না হলে রাজপথ, রেলপথ বন্ধ করা ছাড়াও বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলীকে মনোনয়ন দেয়ার খবরে এই কর্মসূচি পালন করা হয়। তবে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুল হক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft