1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

গাইবান্ধা জেলা শহরে বিএনপি মহিলা দলের ঝাড়ু মিছিল

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে অন্য দল থেকে হঠাৎ আসা নেতাকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি।
শনিবার জেলা মহিলা দল শহরে ঝাড়ু মিছিল করেছে। ঝাড়ু মিছিলটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা জানতে পেরেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান। তারা এ আসনে দলের পরীক্ষিত ত্যাগী নেতা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের মৌসুমী আকতার তমা, আনোয়ারা বেগম, নার্গিস আকতার, আছমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও বিএনপির বাইরে অন্য কাউকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ ঘোষণা করেন, হঠাৎ করে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী করা হলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এমনকি তারা গণপদত্যাগ করার কথা ঘোষণা করে এ আসনে খন্দকার আহাদ আহমেদকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, ‘দলীয় প্রার্থীর বাইরে হঠাৎ করে অন্য দল থেকে উড়ে আসা কাউকে প্রার্থী করলে তা কেউ মেনে নেবে না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা বিএনপি থেকে গনপদত্যাগ করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft