1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

জনগণ দেশ থেকে কাদের সাহেবদের পালিয়ে যেতে দিবে না: বিএনপি

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ তাদেরকে পালিয়ে যেতে দিলে তো পালাতে পারবেন। গত ১০ বছর ক্ষমতায় থেকে লাখ লাখ টাকা লুটপাট, শেয়ারবাজার ব্যাংক লুট, গুম খুন এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের খুন করেছেন। এসব অপকর্মের জন্যই দেশের জনগণ আপনাদের পালিয়ে যেতে দিবে না।

শনিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘ক্ষমতায় না গেলে আওয়ামী লীগ পালিয়ে যাবে না’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন ব্যক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, গণবিচ্ছিন্ন অবৈধ সরকার নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে সাইবার যুদ্ধ শুরু করেছে। আওয়ামী লীগ এক দলীয় শাসনে বিশ্বাস করে বলেই জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফেসবুক টুইটার ইউটিবে নানা বিদ্বেষমূলক সুপার ইমপোজ করা ছবি টেম্পারেট নকল অডিও ভিডিও ছড়িয়ে দিয়ে ভয়ংকর প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

রিজভী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সব বানোয়াট মিথ্যাচার অশ্লীল কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা চালিয়ে তাদের সবগ্রাসী জেল জুলুম ও দুঃশাসন থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আওয়ামী লীগের এই ধরনের গর্হিত অপকর্মে জড়িত রয়েছে নামে বেনামে অর্ধ শতাধিক অনলাইন পোর্টাল। বিএনপি নেতাদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রোপাগান্ডার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হলো আওয়ামীলীগ সভানেত্রীর ধানমন্ডির অফিসে স্থাপিত সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই। যার চেয়ারম্যান এবং হেড অফ স্ট্রাটেজি এন্ড প্রোগামার ট্রাষ্টি প্রধানমন্রীর আপনজনরা। তার সাথে রয়েছে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত নামের জনৈক আওয়ামী লীগ পন্থী কথিত বুদ্ধিজীবিসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা।

রিজভী বলেন, তারা প্রতিদিন মনগড়া আজগুবি নিউজ ভিডিও রচনা করছে এবং তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যার পুরোটাই মিথ্যার বেসাতি ভরা। কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়া জিয়া পরিবারের বিরুদ্ধে এ রকম প্রোপাগান্ডা চালানো থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft