1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফুলছড়িতে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের সম্মানার্থে গাইবান্ধার ফুলছড়িতে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় আজ ৩০ নভেম্বর শুক্রবার উদাখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহন করে উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশন বনাম গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন। খেলায় গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন ১-০ গোলে উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশনকে পরাজিত করে। এসময় পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনার নেতৃত্বে ঘানার তিনজন পার্টনার স্টাফ ও চারজন নারী দলের সদস্যরা মাঠে বসে খেলা দেখেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনা, এসকেএস পাওয়ার প্রজেক্টের সমন্বয়কারী জালাল উদ্দিন, একশন এইড বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আহমাদ ইবনে সেলিম, একশন এইড বাংলাদেশের জাতীয় কমিটির সদস্য অঞ্জলী রাণী, ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলায় ফুলছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের নারী ফেডারেশনের সদস্যরা অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft