1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মনোনয়নপত্র জমা দিতে না পারা ব্যক্তিরা ইসি ও আদালতে যেতে পারেন: রফিকুল ইসলাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে মনোনয়নপত্র জমা না দিতে পারা ব্যক্তিরা নির্বাচন কমিশন ও আদালতে প্রতিকার চাইতে পারেন।’

শুক্রবার এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, পৃথিবীর কোনো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না, বাংলাদেশেও হবে না। নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে। যেটা সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কবিতা খানম এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘আমরা চাই না এমন কোনো নির্বাচন করতে যার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু হান্ড্রেড পারসেন্ট (শতভাগ) নির্বাচন সুষ্ঠু হবে, এটা পৃথিবীর কোনো দেশেই হয় না। আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।’

নির্বাচন কমিশনার বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। দায়িত্ববোধ নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সেটা প্রতিপালন করতে হবে।

কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচরণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা চায়।

অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সবার জীবনে নির্বাচনে দায়িত্ব পালন করার এই সুযোগ না–ও আসতে পারে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। আপনারাও আপনাদের দায়িত্ব ভালোভাবে পালন করবেন।’

তিনি বলেন, দেশের অনেক জায়গায় এখনো ব্যানার, পোস্টার নামানো হয়নি। ১৮ নভেম্বরের মধ্যে যাতে এগুলো নামিয়ে ফেলা হয় এবং মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা যাতে ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান, সেদিকে নজর রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft