1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আবার ক্ষমতায় যেতে পারলে গ্রামকে শহরে রূপান্তরিত করবে আ’লীগ: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে এ ইশতেহারে।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল-এগুলো কোনো কাজে আসবে না।

‘কিন্তু দেখেন, মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার কত কাজে আসছে। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার, ওখানে তো দুই-আড়াই ঘণ্টা যানজট লেগে থাকত।’

‘তার পরে বাস র্যা পিড ট্রানজিট, যেটি গাজীপুর থেকে, সেখানে টঙ্গীবাজারটা পুরো এলিভেটেড হবে, কাজ খুব শিগগির শুরু হবে। সেখানেও পাঁচটা ফ্লাইওভার আছে গাজীপুর থেকে জসিমউদ্দিন পর্যন্ত,’ বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এদিকে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফ্লাইওভার হবে ৯টি। আন্ডারপাস হবে ১৩টি।

এ সময় পুরো উত্তরবঙ্গকে সড়ক নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো মেগাপ্রজেক্ট উপহার দিতে পারেনি, বরং অদূরদর্শিতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft