1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শরীয়তপুরের পালং উত্তর বাজারে অগ্নিকাণ্ড, নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

শরীয়তপুরের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দোকান কর্মচারী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে প্রায় ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১) ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগির ছেলে পলাশ বৈরাগী (২৫) ও রবি সরকারের ছেলে বিশ্বজিৎ বাড়ই (২০)।

স্থানীয়রা জানান, পালং উত্তর বাজারের গোপাল ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রায় ১৬টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভানোর পর সকালে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিতের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুর রহমান।

তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft