1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠায় পাকিস্তানের সবাই ঐক্যবদ্ধ: ইমরান খান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার ক্ষমতাসীন দল ও দেশের প্রভাবশালী সেনাবাহিনী ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ও বিরোধপূর্ণ সম্পর্কের অবসান চায়।

তিনি বুধবার পাঞ্জাব প্রদেশের কারতারপুরে ভারতের সঙ্গে একটি সীমান্ত ক্রসিং উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন। পাক প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ও সেনাবাহিনী ভারতের সঙ্গে একটি ‘সুসভ্য সম্পর্ক’ প্রতিষ্ঠা করতে চায়।

বন্ধুত্ব স্থাপনের জন্য ভারত এক পা অগ্রসর হলে পাকিস্তান দুই পা অগ্রসর হবে বলেও জানান ইমরান খান। তিনি বলেন, এক্ষেত্রে পাকিস্তানের ক্ষমতাসীন দল, অন্যান্য রাজনৈতিক দল, সেনাবাহিনী ও জনগণ অভিন্ন অবস্থান গ্রহণ করেছে।

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার দৃঢ় ইচ্ছা প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র আলোচনা এবং মানবতার প্রতি অগাধ সম্মান প্রদর্শনের মাধ্যমেই কেবল কাশ্মীর বিতর্কের অবসান ঘটানো সম্ভব।

তিনি আরো বলেন, ভারত ও পাকিস্তানের মতো দু’টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যারা যুদ্ধের কথা বলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ইমরান খান বলেন, ‘পরমাণু যুদ্ধে দুই পক্ষই পরাজিত হয়। ঘৃণা পোষণ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না’।

তিনি বলেন, গত ৭০ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতাই কেবল বেড়েছে। এর পেছনে দুই দেশেরই ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাক প্রধানমন্ত্রী বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য যখনই দু’পক্ষ এক পা অগ্রসর হয়েছে তখন এমন কিছু ঘটনা ঘটেছে যাতে দুই পা পিছিয়ে যেতে হয়। পরস্পরকে দোষারোপের নীতি থেকে বেরিয়ে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft