1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ক্ষমতা হারালে কারো রেহাই নেই, জয়লাভ করলেই ঘরে ফিরতে পারবেন: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে যেখানেই আছেন প্রত্যেকে নিজেকে একটি দুর্গ হিসেবে গড়ে তুলুন। ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে। নির্বাচনে জয় লাভ করতে না পারলে কেউ রেহাই পাবেন না বাছাধন।

বুধবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে অলসতা করার কোনো সুযোগ নেই। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে। আগামী নির্বাচনে তাদেরকে (বিএনপি) সমীচীন জবাব দিয়ে বিশ্বমানচিত্রে বাংলাদেশকে রাখার লড়াই চালিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, যারা বেঈমান। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না। যারা এতিমের টাকা লুট করে খায়। তাদেরকে জনগণ আর ভোট দিবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়ে ৩০ ডিসেম্বর জয়লাভ করে তবেই ঘরে ফিরে আসতে নেতাকর্মীদেরকে আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft