1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম

ঠিকাদারীকে কেন্দ্র করে নাটোরে যুবলীগ নেতা খুন!

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে (৩৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটে।

জাহারুল ইসলাম সিরাজীপুর গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে। এ ঘটনায় বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন (৩২) ও বাওড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে পান্থ (২২) আহত হয়েছেন । তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি মোটরসাইকেল জব্দ করেছে।

লালপুর হাসপাতালের চিকিৎসক মজিবুল হক সবুজ বলেন, জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম রয়েছে। এ ছাড়া তার দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের ঠিকাদারী কাজ বাগিয়ে নেয়াকে কেন্দ্র করে যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম ও স্থানীয় মোস্তাক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মাস খানেক আগে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হন।

এই দ্বন্দ্বের জের বুধবার সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় জাহারুলকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে গেলে তুহিন ও পান্থকেও কুপিয়ে আহত করা হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জাহারুলকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft