1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম

ফেনীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৫ বাসযাত্রী নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ফেনীর শর্শদী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই বাসটি রেলক্রসিংয়ে উঠে গেলে তখন সেটিকে ধাক্কা দেয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় কৈখালী খালী এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খরব শুনেছেন বলে জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft