1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ইউরোপীয় পার্লামেন্ট একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে না

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

আগামী ৩০শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। খবর বিবিসির।

ইউরোপীয় পার্লামেন্টের ‘গণতন্ত্র সমর্থন ও নির্বাচন সমন্বয়’ দলটির চেয়ারপার্সন ডেভিড ম্যাক আ্যলিস্টার এবং লিন্ডা ম্যাকআভান জানান, তারা এই নির্বাচন প্রক্রিয়া বা ফলাফল নিয়ে কোন ধরণের মন্তব্য করবেন না।

তাছাড়া এবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনও থাকবে না।

‘ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের কাউকে এই নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ বা নির্বাচনকে ঘিরে কোন মন্তব্য করার দায়িত্ব দেয়া হয়নি,’ বলে তারা যৌথভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের যে কোন ধরণের বিবৃতি ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গিতে প্রতিনিধিত্ব করে না বলে তারা জানান।

বাংলাদেশের সাধারণ নির্বাচনে ইউরোপীয় পার্লামেন্ট, তাদের অবস্থান সম্পর্কে ১৫ই নভেম্বর রিজল্যুশনে সব উল্লেখ করেছিল বলে ওই বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যতে জানানো হয়।

সেখানে তারা আশা প্রকাশ করে যে, এবার ‘শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন’ হবে যাতে নাগরিকরা তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারবে।

নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোকে কোন সহিংসতা বা সহিংসতার উস্কানি দেয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায় ইউরোপীয় পার্লামেন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft