1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

চীনে রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ২২

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২। এ ঘটনায় আরো আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

বুধবার ভোর রাতে উত্তর চীনের হেবেই প্রদেশের কাউনজাকওহো শহরের এ ঘটনা ঘটে। সেদেশের সংবাদমাধ্যম সিনহুয়া এই খবর জানিয়েছে।

খবর পাওয়া মাত্র দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়েছে উদ্ধার অভিযান। চলছে আগুন নেভানোর কাজ। এখনও বিস্ফোরণের কারণ স্পষ্ট ভাবে জানাযায়নি।
তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃত ও আহত দুটির ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাসায়নিক প্ল্যান্টের কাছাকাছি থাকা ৩৮টি ট্রাক ও ১২টি গাড়িতে দ্রুত আগুন ধরে যায়। সেগুলি এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে।

সাম্প্রতিক কালে চীনের বেশ কিছু রাসায়নিক কারখানা ও গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৩ জুলাই চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হন। আহতের সংখ্যা ছিল ১২।

জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে ‘ইয়েবিন হেংদা টেকনলোজি’ পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। এরপর ২৪ নভেম্বর চীনের ঝিলিন প্রদেশের একটি গুদামে বিস্ফোরণে ২ জন মারা যান। আহত হন ৫৭ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৩৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ১৫টি বাড়ি ভেঙে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft