1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নয়: ইসি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে ওয়াজ-মাহফিলের ওপর কড়াকড়ি আরোপ থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ভোট গ্রহণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিলের আয়োজন করা যাবে।

রিটার্নিং অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসারের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমতি নিয়ে এসব ওয়াজ-মাহফিল করতে হবে। তবে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না। মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে একথা বলা হয়।

গত ২০ নভেম্বর ভোটের আগে নতুন কোনো ওয়াজ-মাহফিলের অনুমতি দেওয়া হবে না বলে নির্দেশ জারি করে ইসি। ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। তবে ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ রয়েছে, সেগুলো করা যাবে। এছাড়া মাহফিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথাও বলা হয়।

ওয়াজ-মাহফিলের অনুমতি দিয়ে ইসির চিঠিতে বলা হয়, ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা এ ধরনের জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় সভা সংক্রান্ত একটি স্পর্শকাতর বিষয়ে অপপ্রচার রোধে এবং সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা নস্যাৎ করতে সংশ্লিষ্টদের ধর্মীয় কোনো অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। চিঠিটি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft