1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা ঘোষণা দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষে আনুষ্ঠানিকভাবে একাত্মতা ঘোষণা করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা।

মঙ্গলবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের বৈঠকে এই ঘোষণা করা হয় বলে জানা গেছে।

এর আগে এদিন বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থল ব্যাংকুয়েট হলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈঠকটি শুরু হয়।

এর কিছু্ সময় আগে গণভবনে পৌঁছান ১৫০-এর অধিক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা প্রধানমন্ত্রী ও তার দলের পাশে থাকতে চান।

আগামী নির্বাচনী বৈতরণী পার হতে তাদের পক্ষ থেকে সামগ্রিক সহায়তা আশ্বাস দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা গ্রুপে ভাগ হয়ে শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তারা স্লোগান দেন- ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই’।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft