1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

কৌশলগত কারণে আপাতত জোটগতভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ২৩১টি মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। কৌশলগত কারণে আপাতত জোটগতভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না।

তিনি আরো বলেন, কেউ বিদ্রোহ করলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

সোমবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।

এর আগে সকালে সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সোমবার বেলা সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে বলেই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft