1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মোবাইলের ধারণা পাল্টে দিতে আসছে এই নতুন প্রযুক্তি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক

আসছে ডিসেম্বর মাসেই মোবাইলের চিপসেট প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট। ডিসেম্বরে হাওয়াই দ্বীপে শুরু হতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রযুক্তি সংক্রান্ত তৃতীয় বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানেই এই চিপসেট লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।

উন্নত প্রযুক্তিসম্পন্ন চিপসেটের কারণেই আজ আমরা অনেকাংশে কম্পিউটারের মতো কার্যকরী স্মার্টফোন পেয়েছি। কম্পিউটারের হার্ডওয়্যারের ভাষায় বললে বলতে হয় যে, ‘চিপসেট’ হল স্মার্টফোনের ‘মাদারবোর্ড’।

স্মার্টফোনের কার্যকারিতার বেশির ভাগটাই নির্ভর করে এই চিপসেটের উপর। মোবাইলের যাবতীয় গণনা বা কম্পিউটিং সম্পর্কিত কাজ করে এই চিপসেট।

প্রাথমিকভাবে কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেটের নাম স্ন্যাপড্রাগন ৮১৫০ বলে জানা গিয়েছে। কিন্তু স্ন্যাপড্রাগন নামের পাশে যেহেতু তিনটি সংখ্যা দিয়েই কোয়ালকম তাদের চিপসেটের নামকরণ করে থাকে, তাই সেই রীতি অনুযায়ী এই চিপসেটটির নাম হতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫। চিপসেটটির সঙ্গে গ্রাফিক্স চিপ হিসাবে থাকতে পারে অ্যাড্রেনো ৬৪০।

প্রযুক্তি ম্যাগাজিন পিসিপপ-এর প্রতিবেদন অনুসারে, অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে নতুন এই চিপসেট ৩০ শতাংশ দ্রুত তথ্য সম্পাদনা করতে পারবে। এছাড়াও মোবাইলে চার্জ থাকবে আরও বেশি সময় ধরে। কমবে মোবাইল গরম হয়ে যাওয়া বা ‘হ্যাং’ করে যাওয়ার মতন সমস্যা গুলোও। এই চিপসেট ৫জি প্রযুক্তির ক্ষেত্রেও সুবিধাজনক হবে বলে জানিয়েছে কোয়ালকম।

সূত্রের খবর, কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট প্রথম ব্যবহার করার সুযোগ পাবে স্যামসাং। আগামী বছর স্যামসাংয়ের ‘গ্যালাক্সি’ সিরিজের দশম বার্ষিকীতে ‘গ্যালাক্সি এস৯’ লঞ্চ করবে স্যামসাং। সেই ফোনেই প্রথম থাকতে পারে এই নতুন চিপসেট। নির্দিষ্ট সময়ের জন্য অন্য কোনও ফোনে নতুন ফ্ল্যাগশিপ চিপসেট থাকার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

আরও কি কি চমক আনছে এই চিপসেট নির্মাণকারী সংস্থা, তার পুরোটাই জানা যাবে ৪ ডিসেম্বর। সেদিকেই তাকিয়ে মোবাইল কোম্পানি-সহ বাকি ইলেক্ট্রনিক্স দ্রব্য নির্মাতারাও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft