1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সিরিয়ায় আইএস-এর হামলায় ৪৭ মার্কিন যোদ্ধা নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার পূর্বাঞ্চলে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর পাল্টা হামলায় দুই দিনে অন্তত ৪৭ মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে।

শনিবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।
খবর এএফপি’র।

মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্দিদের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ইরাকী সীমান্তবর্তী দিয়ের এজোর প্রদেশ থেকে জিহাদিদের বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার জিহাদিরা তিনটি পৃথক হামলা চালিয়েছে।

পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, আল-বাহরা, গরাঞ্জি ও আল-তানাক তেলক্ষেত্রের কাছের একটি গ্রামে এ পাল্টা হামলা চালানো হয়।

এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি এই তিনটি স্থানে আইএস-এর ‘উপর্যুপরি হামলার’ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন স্থল বাহিনী জোটের বিমান বাহিনীর সহায়তা পেয়েছে।

পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, এই লড়াইয়ে শুধু শনিবারেই ২৯ এসডিএফ যোদ্ধা নিহত হয়। গত দুই দিনে অন্তত ৪৭ যোদ্ধা প্রাণ হারিয়েছে।

সংস্থাটি আরো জানায়, এই লড়াইয়ে ৩৯ আইএস জিহাদি নিহত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft