
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি- টেকশই উন্নয়ন নিশ্চিত করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ পালিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে আজ রোববার সকালে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমবায় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম, একতা পান সমবায় সমিতির পক্ষে রবিউল ইসলাম মধু ও ম্যাক্সিস সেভিং এন্ড ক্রেডিট কোঃ সোসাইটির পক্ষে মমিন মিয়া প্রমুখ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।