1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

‘সোমবারের মধ্যে মহাজোটের প্রার্থী ঘোষণা, শরিকদের জন্য ৭০ আসন’

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলেছেন, রবি-সোমবারের মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

শরিকদের কত সংখ্যক আসন দেয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ৬৫-৭০ টি আসন শরিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।’

জোট মহাজোট শরিকদের ৭০ বেশি আসন দেয়া হচ্ছে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ইন্টারনাল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছে তা এখন পরিষ্কার নয়। শরিকদেরকে ৬৫-৭০ বেশি আসন দেয়া হচ্ছে না।’

বৈঠকের বিষয়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথ চলতে হবে। এখানে আবেগে কোন জায়গা নেই।

এর আগে ওবায়দুল কাদের সকাল ১০টা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন।

জাতীয় পার্টির প্রতিনিধি দলে আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু উপস্থিতত ছিলেন।

তার আগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঙ্গে বৈঠক হয়। এরপর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে বৈঠক হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft