1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সুন্দরগঞ্জে পুলিশ সেজে প্রতিবন্ধীর বাড়ি ডাকাতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে পুলিশ প্রশাসনের লোক সেজে প্রতিবন্ধী রফিকুল ইসলামের (৪০) বাড়ি ডাকাতি। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবন্ধী রফিকুল ইসলামকে গাঁজা ও জাল টাকার ব্যবসায়ি বলে ভয়ভিতি দেখিয়ে বাক্সে থাকা ১লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

রফিকুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত আঃ লতিফ বসুনিয়ার ছেলে।

প্রতিবন্ধী রফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মাহাবুর রহমানের স্ত্রী মোবাইল ফোন করেন আমার মোবাইলে। ফোনটি ধরেন আমার স্ত্রী। মাহাবুর রহমানের অপ্রাপ্ত মেয়ের বিয়ে দিতে আমার বাড়িতে রব-কনে আনতে বলেন কাজী আতাউর রহমান বলে মোবাইল ফোনে জানান মাহাবুর রহমানের স্ত্রী। পরে মাহাবুর রহমান তার বড় দুলাভাই মন্জু মিয়া ও কনেসহ কয়েক জনকে আমার বাড়িতে রেখে চলে যান। এরপর রাত ১টার দিকে মন্জু মিয়া ঘর থেকে বাড়ি বাহিরে বের হন এবং কিছুক্ষন পরেই অপরিচিত দুইজন লোকসহ মন্জু মিয়া আমার শোয়ার ঘরে প্রবেশ করেন। এসময় অপরিচিত দুই লোক পুলিশ প্রশাসনের লোকের পরিচয় দিয়ে ঘর তছনছ করতে শুরু করেন এবং বলেন আমি নাকি গাঁজা ও জাল টাকার ব্যাবসা করি। প্রতিবন্ধী রফিকুল ইসলাম আরোও জানান, আমি গাঁজা ও জাল টাকার ব্যাবসা করি না বলতেই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এরই এক পর্যায় বিছানা থেকে পাউডার জাতীয় একটি প্যাকেট বের করেন তারা। আমি প্যাকেটি চাইলে তারা নিজ পকেটে রাখেন। এরপর জাল টাকা দেখতে চেয়ে আমাকে চাপ দিলে আমার স্ত্রীর বাক্স্র খুলে দেন। পরে তারা বাক্সে রাখা ১লক্ষ ৫০হাজার নিয়ে চলে যান। কাজী আতাউর রহমান এ বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান। মাহাবুর রহমান ও তার বড় দুলাভাই মন্জু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তবে যে দুজন টাকা নিয়ে গেছে তাদের আমরা চিনি না।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ গ্রহন করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft