1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

খালেদা জিয়ার মনোনয়নপত্র কারাগারে পৌঁছানো হয়েছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম কারাগারে পৌছানো হয়েছে।

বৃহস্পতিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বাহক মারফত মনোনয়ন ফরম পাঠানো হয়েছে। আজকালের মধ্যে তার সই নিয়ে পুনরায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর কথা রয়েছে।

১২ নভেম্বর কারাবন্দি দলের প্রধানের জন্য ফেনী-১ (পরশুরাম উপজেলা, ফুলগাজী উপজেলা ও ছাগলনাইয়া), বগুড়া-৭ ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

নিয়ম অনুযায়ী কারাবন্দির মনোনয়নপত্রে সই নিতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কাগজপত্র কারাগারে পাঠাতে হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ন সচিব বিজন কান্তি সরকার বুধবার ঢাকা জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ৩টি মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি দিয়ে এসেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার জেলা প্রশাসক কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারা সংশ্লিষ্ট দপ্তরে বাহকের মাধ্যমে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করে দেখবেন। তারপর সই নেয়ার জন্য খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তার কাছ থেকে সই নেয়া হলে এরপরই সেটি কারা কর্তৃপক্ষ আবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft