1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ধর্ষণের মামলায় ধর্ম যাজকের ১৫ বছর কারাদণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় আট নারী অনুসারীকে ধর্ষণের দায়ে মামিন সেন্ট্রাল চার্চের যাজক লি জে-রককে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

তবে লি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। লি জানান, চার্চের নিয়ম না মানায় ওই নারীদের ‘বিচ্ছিন্ন’ করা হয়েছিলো। এখন তারা মিথ্যাচার করছে। পঁচাত্তর বছর বয়স্ক দণ্ডপ্রাপ্ত এই যাজকের ১ লক্ষ ৩০ হাজার অনুসারী রয়েছে।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক চু মুন-সাং তার রায়ে বলেন, উপদেশ বাণী শুনিয়ে লি নিজেকে ‘পবিত্র’ মানুষ হিসেবে অনুসারীদের কাছে উপস্থাপন করতেন এবং অপকর্ম করতেন। দীর্ঘদিন যাবৎ লি ওই নারীদের ধর্ষণ করেছেন।

বিচারক যখন রায় পড়ছিলেন লি তখন চোখ বুজে ছিলো।

লি ১৯৮২ সালে মাত্র ১২জন অনুসারী নিয়ে মামিন সেন্ট্রাল চার্চে ধর্মীয় উপাসনার কাজ শুরু করেন। এটি এখন সদর দপ্তর, অডিটরিয়ামসহ বড়সড় প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। চার্চটির ওয়েবসাইট অলৌকিক ঘটনার প্রতিশ্রুতি দিয়ে থাকে।

চলতি বছরের শুরুর দিকে লির তিন অনুসারী অভিযোগ করেন, লি তাদের অ্যাপার্টমেন্টে ডেকে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারীরা বলেন, লির ‘ঐশ্বরিক’ ক্ষমতা রয়েছে। তাই যাজক যা বলতেন নারীরাও তাই করেছেন।

ধর্ষিত এক নারী কোরিয়ার গণমাধ্যমকে জানান, আমি তাকে বাধা দিতে পারিনি। রাজার চাইতে বেশি কিছু। তিনি ছিলেন ঈশ্বর। শিশু থেকেই ওই নারী চার্চটির সদস্য ছিলেন।

মে মাসে মোট আটজন নারী লি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। কোরিয়ার চার্চগুলো প্রভূত অর্থ ও ক্ষমতার অধিকার করে থাকে। এদের একটি অংশ বলপ্রয়োগ, মগজধোলাই ও ভণ্ডামির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft