1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে তেলবাহী ট্রাকে অগ্নিকান্ডে ৬ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বিনহ ফুয়োক প্রদেশে বৃহস্পতিবার সকালে একটি পেট্রোলবাহী ট্রাকে আগুন লেগে অন্তত ছয় জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে।

স্থানীয় মিডিয়ার একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

অনলাইন পত্রিকা তুয়োই ত্রে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে চোন থানহ জেলায় তিন চাকার একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকটির সংঘর্ষ ঘটলে এ অগ্নিকান্ড- ঘটে। সংঘর্ষের পর তেলবাহী ট্রাকটি লাফিয়ে উঠে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

ট্রাকের পেট্রোলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং রাস্তার পাশের ১৬টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা এ সময় ঘুমিয়ে ছিল।

ঘটনাটির তদন্তকারী প্রাদেশিক পুলিশ জানায়, এক ঘণ্টার বেশী সময় চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft