1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

তারেক রহমানের ভিডিও কনফারেন্সেই চলছে শেষ দিনের সাক্ষাৎকার

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার চলছে। বুধবার ১০টা থেকে শেষ দিনের এই সাক্ষাৎকার শুরু হয়।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। বেলা আড়াইটার পর ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত আছেন দলের পার্লামেন্টারি বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করায় বোর্ডের সভাপতিত্ব করছেন দলের মহাসচিব।

বিগত নির্বাচনগুলোতে বিএনপি চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করলেও এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন কারান্তরীণ হওয়ায় পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করছেন মির্জা ফখরুল।

রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মাধ্যমে এই সাক্ষাৎকার শুরু হয়।

পরের দিন সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোননয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft