1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পলাশবাড়ীতে অর্থের অভাবে বন্ধ গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পলাশবাড়ী উপজেলা চার বছর পেরিয়ে গেলেও অর্থের অভাবে দেশের গুরুত্বপূর্ণ ২৫টি উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্মাণ কাজ অর্ধেকই সম্পন্ন করতে পারেননি ঠিকাদার। ঢাকা-রংপুর মহাসড়কের পাশে পলাশবাড়ী উপজেলা শহরের অদূরে পলাশবাড়ী ইউনিয়নের বৈরি হরিণমারী এলাকায় বর্তমানে অত্যধিক গুরুত্বপূণ এই ফায়ার সার্ভিস ভবন প্রস্তুতের কাজ বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে। এতে করে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার ৩ লক্ষাধীক মানুষ।

এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ১৫৬টি উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-তুলসীঘাট সড়কের সাদুল্লাপুর গার্লস কলেজ সংলগ্ন আরেকটি ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ চলমান রয়েছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে জানা যায়, জেলার সাত উপজেলায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা করছে। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা ফায়ার সার্ভিস রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়নি। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ অর্থ বরাদ্দের অভাবে বন্ধ আছে ও সাদুল্লাপুরের নির্মাণ কাজ চলছে।

গাইবান্ধা গণপূর্ত বিভাগ সুত্রে জানা যায়, এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে পলাশবাড়ী উপজেলায় ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ মে আর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরের দিকে। সাদুল্লাপুরে চার কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ২০১৭ সালের ২০ এপ্রিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্মাণ কাজ শুরু হয় আর কাজ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর। ফায়ার সার্ভিসের একটি ভবন প্রস্তুত করতে সময় লাগে প্রায় দেড় বছর।

পলাশবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস হচ্ছে অত্যধিক গুরুত্বপূর্ণ। কেননা ঢাকা-রংপুর মহাসড়কের মধ্যে পলাশবাড়ী, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলা হচ্ছে একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। এই তিন উপজেলার মহাসড়কে দুর্ঘটনা ও দুর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা অত্যধিক বেশি। কিন্তু এই ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ শেষ হয়নি চার বছর পেরিয়ে গেলেও এবং নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে। বর্তমানে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় কোন দুর্ঘটনা বা অগ্নিকা-ের ঘটনা ঘটলে বেশি ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়না।

কেননা ফায়ার সার্ভিসের লোকজনকে আসতে হচ্ছে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর ফায়ার সার্ভিস থেকে। তাই অতিদ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ শুরু করে সম্পন্ন করা প্রয়োজন। সরেজমিনে দেখা গেছে, পলাশবাড়ী ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ভেতরে নির্মাণ সামগ্রীর কিছু উপকরণ এলোমেলোভাবে পড়ে রয়েছে। শুধু ভবন ও সামনে দুইটি ছোট কক্ষ নির্মাণ করা হলেও রং করা হয়নি। মহাসড়ক থেকে সংযোগ সড়কটিও রয়েছে কাঁচা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft