1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

খাশোগি হত্যাকান্ড: ন্যায় বিচারের প্রতিশ্রুতি সৌদি বাদশাহ’র

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সাংবাদিক জামাল খাশোগি হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান।

হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও তীব্র আন্তর্জাতিক চাপে থাকা সৌদি আরবের বাদশাহ সালমান সোমবার দেশটির পার্লামেন্টের বার্ষিক ভাষণে এই প্রতিশ্রুতি দেন। খবর বিবিসির।

তিনি বলেন, ‘কোনো অপরাধেরই বিচার না করে ছাড়া হবে না। আমার বিশ্বাস সৌদি আরবের বিচার ব্যবস্থা তার হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন।’

এদিকে সৌদি যুবরাজের নেয়া সংস্কার কাজ অব্যহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন বাদশাহ সালমান।

ভাষণ দেওয়ার সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বসা ছিলেন পার্লামেন্টের সামনের সারিতে। আর তার পাশে বসা ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি।

সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এরই মধ্যে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

সৌদি আরবে যুবরাজ সালমানের প্রভাব বিশ্লেষণ করে সিআইএ বলছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড তার অনুমতি ছাড়া হতে পারে না।

এর আগে তুরস্কের পক্ষ থেকেও বারবার এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছিল।

২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেপ্তার করে সৌদি সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft