1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

‘তারেকের স্কাইপ আলোচনার ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই’

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

মনোনয়নপ্রত্যাশীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে ঢাকায় দলটির যে সাক্ষাৎকার নিচ্ছেন, তাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন, ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার বিকেল পৌনে পাঁচটায় ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশনের বৈঠকে তারেক জিয়ার ভিডিও কনফারেন্সের ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ইসির এই মুহূর্তে করার কিছু নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারেকের কনফারেন্সের এই বিষয়টি নিয়ে ইসির কাছে অভিযোগ করেছিল আওয়ামী লীগ।

এদিকে গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের যে ঘটনা ঘটেছিল, তা নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, গতকাল রবিবার ওই ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন আইজিপি। আজ কমিশন এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছে। পর্যালোচনায় কমিশনের মনে হয়েছে সেখানে ফৌজদারি অপরাধ হয়েছে। সুতরাং এই ঘটনায় তদন্ত চলতে কোনো বাধা নেই।

গতকাল ইসিকে ৭৭৩ জনের মামলার যে তালিকা বিএনপি দিয়েছে সে ব্যাপারেও কথা বলেন হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, কমিশনের আজকের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। কমিশন বলেছে, তফসিলের আগে যেসব মামলা হয়েছে সে বিষয়ে ইসির কারার কিছু নেই। কিন্তু তফসিলের পরে যেসব মামলা হয়েছে, বিএনপির দেওয়া তালিকায় সে ব্যাপারে সুনির্দিষ্ট অপরাধ উল্লেখ করা হয়নি। তাই এ ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসি।

নির্বাচনী প্রচারণার বিষয়ে ইসি সচিব বলেন, প্রচার উপকরণ অপসারণের সময়সীমা ছিল গতকাল দিবাগত রাত ১২টা পর্যস্ত। কমিশন খোঁজ নিয়েছে, ৯০ শতাংশ উপকরণ সরানো হয়েছে। যেগুলো সরানো হয়নি, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft