1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পীরগঞ্জে বিদ্যালয় থেকে প্রায় ৬৮৫ শিশুর ঝড়ে পড়ার সম্ভাবনা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

রংপুর পীরগঞ্জ প্রতিনিধি

রংপুর পীরগঞ্জ উপজেলা বিদ্যালয় থেকে প্রায় ৬৮৫ শিশুর ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, পীরগঞ্জ উপজেলা বিদ্যালয় গুলিতে ক্রটিপূর্ণ আসন ব্যবস্থা ও শিক্ষকদের সহযোগীতার মধ্যে দিয়ে পীরগঞ্জের ১৬ টি কেন্দ্রে গত রোববার ২০১৮ ইং সনের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এ পরীক্ষায় অনুপস্থিত থাকা প্রায় ৬ শত ৮৫ জন শিশুর বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে ।

পরীক্ষার প্রথম দিন রোববার সকাল ১১ টায় গুর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে বাহিরের পরিবেশ অনেকটা ভাল থাকলেও অভ্যন্তরে অনেক পরীক্ষার্থী পরস্পরের মাঝে সহযোগীতা করছে । এ ক্ষেত্রে বিরত নেই দায়িত্বরত অনেক শিক্ষক এ ছাড়া ক্রটিপূর্ণ আসন ব্যবস্থার কারনে অনেক পরীক্ষার্থী চাপাচাপী ও মুখোমুখী বসে প্রতিকুল পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছে । পীরগঞ্জ উপজেলা রসুলপুর সরকারী পরীক্ষা কেন্দ্র , ভেন্ডাবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পালগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েও অনুরুপ অবস্থা দেখা গেছে ।

পরীক্ষার এ পরিস্থিতির ব্যাপারে দায়িত্বরত শিক্ষকদের অনেকেই আসন বিন্যাসে ক্রটির কথা স্বীকার করে বলেন, ছোট বাচ্চাদের একটু বলে না দিলে এরা পরীক্ষা দিতে পারবে না । এদিকে পরীক্ষার প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ীর ৮ হাজার ৫ শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৬৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এর মধ্যে প্রাথমিক শাখায় ৫ শত ১১ জন এবং ইবতেদায়ী শাখায় ১ শত ৭৪ জন । এ অনুপস্থিতির ব্যাপারে একাধিক শিক্ষক জানান, এরা কি কারনে অনুস্থিত রয়েছে খোঁজ না নিলে জানা যাবে না । তবে অনেকে আশংকা করছেন, যে কারনেই হোক এ সমস্থ শিশু বিদ্যালয়ে নাও আসতে পারে। বিদ্যালয় থেকে ওদের ঝড়ে যাওয়ার সম্ভাবনায় বেশী রয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান জানান, অনুপস্থিতির কারন গুলি খতিয়ে দেখা হবে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft